🔴 মেডিকেল ভর্তি বিজ্ঞপ্তি ২০২৬-২৭ প্রকাশ: আবেদন ২৫ নভেম্বর – ৩ ডিসেম্বর, পরীক্ষা ১৮ ডিসেম্বর
Last updated: 25 November 2026 · Source: স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের বিজ্ঞপ্তি (স্মারক নং ৫৯.১৪.০০০০.০০০.১০৩.৩১.০০০১.২৬.১৪৮৭, তারিখ ২৫/১১/২০২৬)
📢 এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর (শুক্রবার) সকাল ১০টা–১১টা ১৫ মিনিট। আবেদন ফি ১,০০০ টাকা (টেলিটক প্রি-পেইড), শেষ সময় ৪ ডিসেম্বর রাত ১১:৫৯। সরকারি মেডিকেলে আসন ৫,২৭০, ডেন্টালে ৫৪৫।
Medical Admission Circular 2026-27: ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটে এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর (২৫ নভেম্বর ২০২৬)। অনলাইনে আবেদন চলবে ২৫ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত, আর ভর্তি পরীক্ষা হবে ১৮ ডিসেম্বর ২০২৬, শুক্রবার।
বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনের যোগ্যতা, পরীক্ষার মানবণ্টন, মেধাতালিকা তৈরির নিয়ম, কলেজভিত্তিক আসন, আবেদন ও টেলিটকে ফি জমার পদ্ধতি এবং পরীক্ষা কেন্দ্রের তালিকা নিচে দেওয়া হলো। আবেদন করতে হবে dgme.teletalk.com.bd ওয়েবসাইটে।
মেডিকেল ভর্তি ২০২৬-২৭: এক নজরে
| কোর্স | এমবিবিএস ও বিডিএস (সরকারি ও বেসরকারি) |
| শিক্ষাবর্ষ | ২০২৬-২০২৭ |
| আবেদন | ২৫ নভেম্বর – ৩ ডিসেম্বর ২০২৬ |
| ভর্তি পরীক্ষা | ১৮ ডিসেম্বর ২০২৬ (শুক্রবার), সকাল ১০:০০ – ১১:১৫ |
| আবেদন ফি | ১,০০০ টাকা (শুধু টেলিটক প্রি-পেইড) |
| ন্যূনতম জিপিএ | এসএসসি ও এইচএসসি মিলিয়ে ৮.৫০ (জীববিজ্ঞানে ৩.৫০) |
| সরকারি আসন | এমবিবিএস ৫,২৭০ (৪০টি কলেজ), বিডিএস ৫৪৫ (৯টি প্রতিষ্ঠান) |
| পরীক্ষা কেন্দ্র | ১৭টি |
| আবেদনের ওয়েবসাইট | dgme.teletalk.com.bd |
গুরুত্বপূর্ণ তারিখ ও সময়সূচি
| কার্যক্রম | তারিখ ও সময় |
|---|---|
| অনলাইনে আবেদন শুরু | ২৫ নভেম্বর ২০২৬ (বুধবার) রাত ৬:৩০ |
| অনলাইনে আবেদনের শেষ সময় | ৩ ডিসেম্বর ২০২৬ (বৃহস্পতিবার) রাত ১১:৫৯ |
| আবেদন ফি জমার শেষ সময় | ৪ ডিসেম্বর ২০২৬ (শুক্রবার) রাত ১১:৫৯ |
| ও/এ লেভেল প্রার্থীদের সমতাকরণ সনদের আবেদন | ১ ডিসেম্বর ২০২৬ (মঙ্গলবার) দুপুর ১টা পর্যন্ত |
| প্রবেশপত্র ডাউনলোড ও রঙিন প্রিন্ট | ১৪ – ১৭ ডিসেম্বর ২০২৬ |
| কেন্দ্র প্রধানের হাজিরা শিট ডাউনলোড | ১৫ – ১৭ ডিসেম্বর ২০২৬ |
| ভর্তি পরীক্ষা | ১৮ ডিসেম্বর ২০২৬ (শুক্রবার), সকাল ১০:০০ – ১১:১৫ |
| বেসরকারি মেডিকেল/ডেন্টালের ভর্তি বিজ্ঞপ্তি | সরকারি কলেজের চূড়ান্ত ফল প্রকাশের ৫ কর্মদিবসের মধ্যে |
মেডিকেল ভর্তি ২০২৬-২৭ আবেদনের যোগ্যতা
- প্রার্থীকে বাংলাদেশের নাগরিক হতে হবে।
- ২০২৫ অথবা ২০২৬ সালে এইচএসসি/‘এ’ লেভেল/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ২০২৩ সালের আগে এসএসসি/‘ও’ লেভেল/সমমান পাস করা শিক্ষার্থীরা আবেদন করতে পারবে না।
- এসএসসি/সমমান বিজ্ঞান বিভাগে পাস হতে হবে এবং এইচএসসি/সমমানে বিজ্ঞান বিভাগসহ জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান ও রসায়ন থাকতে হবে।
- এসএসসি ও এইচএসসি মিলিয়ে মোট জিপিএ কমপক্ষে ৮.৫০ হতে হবে। এইচএসসিতে জীববিজ্ঞানে জিপিএ ৩.৫০-এর কম হলে আবেদন করা যাবে না।
- পশ্চাৎপদ জনগোষ্ঠী (সব উপজাতীয় এবং পার্বত্য জেলার অ-উপজাতীয়) প্রার্থীদের ক্ষেত্রে মোট জিপিএ কমপক্ষে ৮.০০; তবে এককভাবে কোনো পরীক্ষায় জিপিএ ৩.০০-এর কম হলে আবেদন করা যাবে না।
- বাংলাদেশে পড়াশোনা করা বিদেশি পাসপোর্টধারী বাংলাদেশি বংশোদ্ভূত শিক্ষার্থীরা বিদেশি কোটায় বিবেচিত হবেন না; দ্বৈত নাগরিকেরা বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে জাতীয় ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন।
ভর্তি পরীক্ষার মানবণ্টন ও নিয়ম
দেশের সব সরকারি ও বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির জন্য একই সঙ্গে অভিন্ন প্রশ্নপত্রে এমবিবিএস ও বিডিএসের ভর্তি পরীক্ষা হবে। এইচএসসি সিলেবাস অনুযায়ী ১০০টি বহুনির্বাচনি প্রশ্ন, প্রতিটি ১ নম্বর।
| বিষয় | নম্বর |
|---|---|
| জীববিজ্ঞান | ৩০ |
| রসায়ন | ২৫ |
| পদার্থবিজ্ঞান | ১৫ |
| ইংরেজি | ১৫ |
| সাধারণ জ্ঞান, পেশাগত প্রবণতা ও মানবিক গুণাবলি | ১৫ |
| মোট | ১০০ |
- পরীক্ষার সময় ১ ঘণ্টা ১৫ মিনিট।
- প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে।
- পাস নম্বর ৪০। জাতীয় ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ না হলে দেশে এমবিবিএস/বিডিএসে ভর্তি হওয়া যাবে না। বেসরকারি কলেজেও ৪০-এর কম পাওয়া পরীক্ষার্থী ভর্তির যোগ্য নয়।
- প্রশ্ন বাংলা বা ইংরেজি মাধ্যমে নেওয়া যাবে (আবেদনের সময় Question Language নির্বাচন)।
মেধাতালিকা যেভাবে তৈরি হবে (২০০ নম্বর)
| অংশ | নম্বর |
|---|---|
| লিখিত ভর্তি পরীক্ষা | ১০০ |
| এসএসসি/সমমান জিপিএ × ৮ | সর্বোচ্চ ৪০ |
| এইচএসসি/সমমান জিপিএ × ১২ | সর্বোচ্চ ৬০ |
| মোট | ২০০ |
- ২০২৫ সালে এইচএসসি/সমমান পাস করা (আগের বছরের) প্রার্থীদের মোট নম্বর থেকে ৩ নম্বর কাটা হবে।
- ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল/ডেন্টাল কলেজে ভর্তি হওয়া শিক্ষার্থীদের মোট নম্বর থেকে ৫ নম্বর কাটা হবে। তাদের কলেজ অধ্যক্ষের পূর্বানুমতি নিতে হবে এবং আবেদনে “Currently Study at” অপশনে সঠিক তথ্য দিতে হবে।
- সরকারি কলেজে সাধারণ ও সংরক্ষিত আসনে জাতীয় মেধা ও পছন্দক্রম অনুযায়ী আসন বণ্টন হবে।
সরকারি মেডিকেল কলেজের আসন সংখ্যা ২০২৬-২৭ (এমবিবিএস)
দেশের ৪০টি সরকারি মেডিকেল কলেজে এমবিবিএসের মোট আসন ৫,২৭০টি। এ বছর নতুন যুক্ত হয়েছে ঠাকুরগাঁও, নরসিংদী ও সরকারি কর্মচারী মেডিকেল কলেজ (প্রতিটিতে ৫০ আসন)। আবেদনের সময় সব সরকারি কলেজের পছন্দক্রম দিতে হবে, তাই কলেজ কোড জেনে রাখুন।
| কোড | মেডিকেল কলেজ | আসন |
|---|---|---|
| 11 | Dhaka Medical College, Dhaka | 225 |
| 12 | Chattogram Medical College, Chattogram | 225 |
| 13 | Rajshahi Medical College, Rajshahi | 225 |
| 14 | Mymensingh Medical College, Mymensingh | 225 |
| 15 | Sylhet M.A.G. Osmani Medical College, Sylhet | 225 |
| 16 | Sher-E-Bangla Medical College, Barishal | 225 |
| 17 | Rangpur Medical College, Rangpur | 225 |
| 18 | Sir Salimullah Medical College, Dhaka | 225 |
| 19 | Cumilla Medical College, Cumilla | 200 |
| 20 | Dinajpur Medical College, Dinajpur | 200 |
| 21 | Faridpur Medical College, Faridpur | 200 |
| 22 | Khulna Medical College, Khulna | 200 |
| 23 | Shaheed Ziaur Rahman Medical College, Bogura | 220 |
| 24 | Shaheed Suhrawardy Medical College, Dhaka | 225 |
| 25 | Cox’s Bazar Medical College, Cox’s Bazar | 100 |
| 26 | Noakhali Medical College, Noakhali | 100 |
| 27 | Pabna Medical College, Pabna | 100 |
| 28 | Jashore Medical College, Jashore | 100 |
| 29 | Gopalganj Medical College, Gopalganj | 125 |
| 30 | Kushtia Medical College, Kushtia | 100 |
| 31 | Satkhira Medical College, Satkhira | 100 |
| 32 | Shaheed Syed Nazrul Islam Medical College, Kishoreganj | 100 |
| 33 | Shaheed Taj Uddin Ahmad Medical College, Gazipur | 125 |
| 34 | Jamalpur Medical College, Jamalpur | 100 |
| 35 | Manikganj Medical College, Manikganj | 125 |
| 36 | Patuakhali Medical College, Patuakhali | 100 |
| 37 | Rangamati Medical College, Rangamati | 75 |
| 38 | Sirajganj Medical College, Sirajganj | 100 |
| 39 | Tangail Medical College, Tangail | 125 |
| 40 | Mugda Medical College, Dhaka | 100 |
| 41 | Habiganj Medical College, Habiganj | 50 |
| 42 | Chandpur Medical College, Chandpur | 50 |
| 43 | Magura Medical College, Magura | 50 |
| 44 | Naogaon Medical College, Naogaon | 50 |
| 45 | Netrokona Medical College, Netrokona | 50 |
| 46 | Nilphamari Medical College, Nilphamari | 75 |
| 47 | Sunamganj Medical College, Sunamganj | 75 |
| 48 | Thakurgaon Medical College, Thakurgaon (নতুন, ২০২৬) | 50 |
| 49 | Narsingdi Medical College, Narsingdi (নতুন, ২০২৬) | 50 |
| 50 | Sarkari Karmachari Medical College, Dhaka (নতুন, ২০২৬) | 50 |
| মোট | 5270 |
সরকারি ডেন্টাল কলেজ/ইউনিটের আসন (বিডিএস)
ঢাকা ডেন্টাল কলেজসহ ৯টি সরকারি প্রতিষ্ঠানে বিডিএসের মোট আসন ৫৪৫টি।
| কোড | ডেন্টাল কলেজ/ইউনিট | আসন |
|---|---|---|
| 71 | Dhaka Dental College, Dhaka | 110 |
| 72 | Rajshahi Medical College Dental Unit, Rajshahi | 59 |
| 73 | Chattogram Medical College Dental Unit, Chattogram | 60 |
| 74 | M.A.G. Osmani Medical College Dental Unit, Sylhet | 52 |
| 75 | Mymensingh Medical College Dental Unit, Mymensingh | 52 |
| 76 | Rangpur Medical College Dental Unit, Rangpur | 52 |
| 77 | Shaheed Suhrawardy Medical College Dental Unit, Dhaka | 56 |
| 78 | Sher-E-Bangla Medical College Dental Unit, Barishal | 52 |
| 79 | Sir Salimullah Medical College Dental Unit, Dhaka | 52 |
| মোট | 545 |
সংরক্ষিত আসন (কোটা)
- পশ্চাৎপদ জনগোষ্ঠীর জন্য মোট আসনের ১% সংরক্ষিত।
- রাঙ্গামাটি মেডিকেল কলেজে ২৫% আসন রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার উপজাতীয় ও অ-উপজাতীয় প্রার্থীদের জন্য সংরক্ষিত।
- কোটায় আবেদনকারীদের সংশ্লিষ্ট সনদের স্মারক/সনদ নম্বর ও তারিখ এবং জেলা প্রশাসকের সনদ নম্বর অনলাইনে লিখতে হবে; এগুলো ছাড়া কোটায় আবেদন হবে না।
- কোটা কোড: ৭১ রাঙ্গামাটি উপজাতীয়, ৭২ রাঙ্গামাটি অ-উপজাতীয়, ৭৩ খাগড়াছড়ি উপজাতীয়, ৭৪ খাগড়াছড়ি অ-উপজাতীয়, ৭৫ বান্দরবান উপজাতীয়, ৭৬ বান্দরবান অ-উপজাতীয়, ৭৭ পার্বত্য জেলার বাইরের উপজাতীয়।
মেডিকেল ভর্তি আবেদনের নিয়ম ২০২৬-২৭
আবেদন সম্পূর্ণ অনলাইনে। একজন প্রার্থী একবারই আবেদন করতে পারবেন। আবেদনের আগে হাতে রাখুন:
- ৩০০×৩০০ পিক্সেলের রঙিন ছবি (JPG, সর্বোচ্চ ১০০ KB)।
- ৩০০×৮০ পিক্সেলের স্ক্যান করা স্বাক্ষর।
- ইংরেজিতে বর্তমান ও স্থায়ী ঠিকানা এবং মেডিকেল (কোড ১১–৫০) ও ডেন্টাল (কোড ৭১–৭৯) কলেজের পছন্দক্রম।
- সার্বক্ষণিক চালু একটি ১১ ডিজিটের মোবাইল নম্বর।
ধাপে ধাপে আবেদন
- dgme.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে “Admission For MBBS & BDS (Govt. & Non-Govt.) Session 2026-2027”-এর Online Application Form খুলুন।
- এসএসসি/এইচএসসি পাস প্রার্থীরা National Curriculum অপশন, আর ও/এ লেভেল প্রার্থীরা GCE অপশন বেছে নিন (GCE প্রার্থীদের আগে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর থেকে Equivalence Certificate ID নিতে হবে; ফি ২,০০০ টাকা)।
- Application Type বেছে নিন: Both MBBS & BDS, Only MBBS অথবা Only BDS। ফি জমার পর এটি বদলানো যাবে না।
- এসএসসি ও এইচএসসির রোল, রেজিস্ট্রেশন নম্বর, বোর্ড ও সাল দিয়ে Data Verification করুন; Question Language, Home District, বাবা-মায়ের আয়, ঠিকানা ও মোবাইল নম্বর দিন।
- Choice Option-এ সব সরকারি মেডিকেল/ডেন্টাল কলেজ পছন্দক্রম অনুযায়ী Add করুন।
- ছবি ও স্বাক্ষর আপলোড করে Validation Code ও Declaration দিয়ে Submit করুন। পরের পৃষ্ঠায় পাওয়া User ID সংরক্ষণ করে পৃষ্ঠাটি প্রিন্ট করুন।
সতর্কতা: একবার টাকা জমা দিলে ছবি বা স্বাক্ষর বদলানো যাবে না। ফি জমার পর Application Type বদলানো যাবে না, তবে Choice Reorder অপশনে সর্বোচ্চ ২ বার কলেজের পছন্দক্রম বদলানো যাবে।
টেলিটকে আবেদন ফি জমার নিয়ম (১,০০০ টাকা)
আবেদন ফি ১,০০০ টাকা শুধু টেলিটক প্রি-পেইড নম্বর থেকে SMS করে দিতে হবে। ফি দেওয়ার সময়ই পরীক্ষা কেন্দ্র বেছে নিতে হবে।
- প্রথম SMS:
MBBSBDS <space> User IDলিখে 16222 নম্বরে পাঠান। উদাহরণ: MBBSBDS FRLGCT - ফিরতি SMS-এ একটি PIN, প্রার্থীর নাম ও ১,০০০ টাকা কাটার তথ্য আসবে।
- দ্বিতীয় SMS:
MBBSBDS <space> YES <space> PIN <space> পছন্দের সর্বোচ্চ ৪টি কেন্দ্র কোড (কমা দিয়ে)লিখে 16222 নম্বরে পাঠান। উদাহরণ: MBBSBDS YES 456789 11,12,13,14 - সফল হলে টাকা কেটে নেওয়া হবে এবং ফিরতি SMS-এ পরীক্ষা কেন্দ্রের নাম, User ID ও Password আসবে।
মেডিকেল ভর্তি পরীক্ষার কেন্দ্র ও কোড (১৭টি)
| কেন্দ্র কোড | পরীক্ষা কেন্দ্র |
|---|---|
| 11 | Dhaka Medical College, Dhaka |
| 12 | Chattogram Medical College, Chattogram |
| 13 | Rajshahi Medical College, Rajshahi |
| 14 | Mymensingh Medical College, Mymensingh |
| 15 | Sylhet M.A.G. Osmani Medical College, Sylhet |
| 16 | Sher-E-Bangla Medical College, Barishal |
| 17 | Rangpur Medical College, Rangpur |
| 18 | Sir Salimullah Medical College, Dhaka |
| 19 | Cumilla Medical College, Cumilla |
| 20 | Dinajpur Medical College, Dinajpur |
| 21 | Faridpur Medical College, Faridpur |
| 22 | Khulna Medical College, Khulna |
| 23 | Shaheed Ziaur Rahman Medical College, Bogura |
| 24 | Shaheed Suhrawardy Medical College, Dhaka |
| 27 | Pabna Medical College, Pabna |
| 40 | Mugda Medical College, Dhaka |
| 71 | Dhaka Dental College, Dhaka |
প্রবেশপত্র ডাউনলোড ও পরীক্ষার হলের নিয়ম
- ১৪ থেকে ১৭ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত User ID ও Password দিয়ে প্রবেশপত্র ডাউনলোড করে রঙিন প্রিন্ট নিতে হবে (প্রবেশপত্রে ছবির জলছাপ থাকবে)। টেলিটক থেকে SMS পাওয়ার পর ডাউনলোড করা ভালো।
- পরীক্ষার হলে বল পয়েন্ট কলম, রঙিন প্রবেশপত্র এবং এইচএসসি/সমমানের রেজিস্ট্রেশন কার্ড নিয়ে আসতে হবে।
- মোবাইল ফোন, যেকোনো ডিজিটাল ডিভাইস, ক্যালকুলেটর, হাতঘড়ি বা পকেটঘড়ি নিয়ে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ।
- উত্তরপত্র OMR/ICR মেশিনে মূল্যায়ন হবে। অসদুপায় অবলম্বন করলে উত্তরপত্র বাতিল হবে।
- User ID ও Password গোপন রাখুন; অন্যকে জানানোর কারণে তথ্য বদলে গেলে দায় প্রার্থীর।
ফলাফল ও ভর্তির সময় প্রয়োজনীয় কাগজপত্র
ভর্তি পরীক্ষার ফল জানা যাবে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট dgme.gov.bd ও স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট dghs.gov.bd থেকে। নির্বাচিত প্রার্থীদের ভর্তির সময় নিচের কাগজপত্রের মূল কপি দিতে হবে:
- এসএসসি ও এইচএসসি/সমমানের একাডেমিক ট্রান্সক্রিপ্ট এবং সনদপত্র/প্রশংসাপত্র।
- সিটি করপোরেশনের মেয়র/পৌরসভার মেয়র/ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/ওয়ার্ড কমিশনারের দেওয়া নাগরিকত্ব সনদ।
- জন্ম নিবন্ধন সনদের কপি।
- ৪ কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি।
- কোটার প্রার্থীদের সার্কেল চিফ/জেলা প্রশাসকের সংশ্লিষ্ট সনদ।
ভর্তির পর শূন্য আসনে মেধাস্থান ও পছন্দক্রম অনুযায়ী সর্বোচ্চ তিনবার মাইগ্রেশনের সুযোগ থাকবে। তৃতীয় মাইগ্রেশনের পর আর কলেজ পরিবর্তন করা যাবে না।
কারিগরি সহায়তা
আবেদন বা ফি জমায় সমস্যা হলে যেকোনো টেলিটক নম্বর থেকে ১২১ অথবা অন্য অপারেটর থেকে ০১৫০০১২১১২১ নম্বরে ২৪ ঘণ্টা কল করা যাবে। বিস্তারিত তথ্য পাওয়া যাবে mefwd.gov.bd, dgme.gov.bd, dghs.gov.bd ও dgme.teletalk.com.bd ওয়েবসাইটে।
মেডিকেল ভর্তি বিজ্ঞপ্তি ২০২৬-২৭ (ছবি)
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) ও এমবিবিএস-বিডিএস ভর্তি কমিটির সদস্যসচিব অধ্যাপক ডা. সাকি মো. জাকিউল আলম স্বাক্ষরিত ২৫ নভেম্বর ২০২৬ তারিখের বিস্তারিত নির্দেশনার গুরুত্বপূর্ণ দুই পৃষ্ঠা:


আরও দেখুন
- HSC Rescrutiny Result 2026: পুনঃনিরীক্ষণের ফল
- সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ও আসন ২০২৬-২৭
Medical Admission 2026-27: সাধারণ প্রশ্ন
এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা হবে ১৮ ডিসেম্বর ২০২৬, শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা ১৫ মিনিট পর্যন্ত।
অনলাইনে আবেদন ২৫ নভেম্বর ২০২৬ রাত ৬:৩০ থেকে ৩ ডিসেম্বর রাত ১১:৫৯ পর্যন্ত। ফি জমা দেওয়া যাবে ৪ ডিসেম্বর রাত ১১:৫৯ পর্যন্ত।
এসএসসি ও এইচএসসি মিলিয়ে মোট জিপিএ কমপক্ষে ৮.৫০ এবং এইচএসসিতে জীববিজ্ঞানে কমপক্ষে ৩.৫০। পশ্চাৎপদ জনগোষ্ঠীর প্রার্থীদের মোট জিপিএ ৮.০০ (কোনো পরীক্ষায় ৩.০০-এর কম নয়)।
১,০০০ টাকা, শুধু টেলিটক প্রি-পেইড নম্বর থেকে SMS করে (MBBSBDS User ID পাঠাতে হবে 16222 নম্বরে)।
১০০ নম্বরের লিখিত পরীক্ষায় পাস নম্বর ৪০। প্রতিটি ভুল উত্তরে ০.২৫ নম্বর কাটা যাবে।
২০২৬-২৭ শিক্ষাবর্ষে ৪০টি সরকারি মেডিকেল কলেজে এমবিবিএসের আসন ৫,২৭০টি এবং ৯টি সরকারি ডেন্টাল কলেজ/ইউনিটে বিডিএসের আসন ৫৪৫টি।
হ্যাঁ, ২০২৫ সালে এইচএসসি পাস করা প্রার্থীরা আবেদন করতে পারবেন, তবে তাদের মোট নম্বর থেকে ৩ নম্বর কাটা হবে। ২০২৫-২৬ শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল/ডেন্টালে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ৫ নম্বর কাটা হবে।
তথ্যসূত্র
সূত্র: স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর, “২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে এমবিবিএস এবং বিডিএস কোর্সে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অনলাইন ফরম পূরণের নিয়মাবলী ও ভর্তি সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা”, স্মারক নং ৫৯.১৪.০০০০.০০০.১০৩.৩১.০০০১.২৬.১৪৮৭, তারিখ ২৫/১১/২০২৬। Educationbd একটি স্বতন্ত্র শিক্ষা বিষয়ক সাইট; চূড়ান্ত তথ্যের জন্য dgme.gov.bd ও dgme.teletalk.com.bd দেখুন।
