অনার্স ৪র্থ বর্ষ ফরম পূরণ (২০২৫ সালের পরীক্ষা): সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন চলছে
সর্বশেষ আপডেট: ৪ নভেম্বর ২০২৬ · সূত্র: জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরের সংশোধিত বিজ্ঞপ্তি (স্মারক ৫৬০৩, ০৩/১১/২০২৬)
- অনলাইনে আবেদন: ২ – ২৪ নভেম্বর ২০২৬
- কলেজ কর্তৃক নিশ্চয়ন: ২৫ – ২৮ নভেম্বর ২০২৬
- পে-স্লিপ ও সোনালী সেবায় ফি জমা: ২৯ – ৩০ নভেম্বর ২০২৬
- সংশোধন: ফি তালিকা ও বিশেষ অন্তর্ভুক্তির শর্ত বদলেছে; তারিখ আগের মতোই
ফরম পূরণ করুন (EMS)সংশোধিত বিজ্ঞপ্তির ছবিফি তালিকা
জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২৫ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার ফরম পূরণের সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ৩ নভেম্বর ২০২৬ (স্মারক নং ৫৬০৩)। এটি ১ নভেম্বরের বিজ্ঞপ্তির (স্মারক ৫৬০২) জায়গায় প্রযোজ্য। আবেদনের তারিখ বদলায়নি: ২ থেকে ২৪ নভেম্বর ২০২৬ পর্যন্ত EMS (ems.nu.ac.bd) ওয়েবসাইটে ফরম পূরণ করা যাবে। বদলেছে ফির তালিকা এবং পুরোনো শিক্ষাবর্ষের বিশেষ অন্তর্ভুক্তির শর্ত। এখানে সংশোধিত বিজ্ঞপ্তির ছবি, সময়সূচি, নতুন ফি, কারা অংশ নিতে পারবেন এবং ধাপে ধাপে ফরম পূরণের নিয়ম দেওয়া হলো।
সংশোধিত বিজ্ঞপ্তিতে কী বদলেছে
- ব্যবহারিক কেন্দ্র ফি (১৭৫ টাকা) আলাদা লাইন হিসেবে বাদ দেওয়া হয়েছে; ফি তালিকায় এখন ১২টির বদলে ১১টি খাত। প্রতি কোর্সের ব্যবহারিক কেন্দ্র ফি (১৭৫ টাকা, কলেজ ফান্ডে) আগের মতোই আছে।
- আগের “গ্রেড উন্নয়ন ফি” এখন “অনিয়মিত ও মানোন্নয়ন ফি” (৬০০ টাকা)।
- ২০১৫-১৬, ২০১৬-১৭ ও ২০১৭-১৮ শিক্ষাবর্ষের পরীক্ষার্থীরা বিশেষ বিবেচনায় ৫,০০০ টাকা বিশেষ অন্তর্ভুক্তি ফি এবং অন্যান্য ফি দিয়ে ফরম পূরণ করতে পারবেন। আগের বিজ্ঞপ্তিতে ৫,০০০ টাকা “সর্বসাকুল্যে” বলা ছিল।
- আবেদন, কলেজ নিশ্চয়ন ও ফি জমার তারিখ অপরিবর্তিত।
Honours 4th Year Form Fill Up 2026: এক নজরে
| বিষয় | তথ্য |
|---|---|
| পরীক্ষা | ২০২৫ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষা |
| নিয়মিত শিক্ষার্থী | ২০২১-২২ শিক্ষাবর্ষ (২০২৪ সালের ৩য় বর্ষে Promoted) |
| অনিয়মিত শিক্ষার্থী | ২০১৮-১৯, ২০১৯-২০ ও ২০২০-২১ শিক্ষাবর্ষ |
| সংশোধিত বিজ্ঞপ্তি | ৩ নভেম্বর ২০২৬ (স্মারক নং ৫৬০৩) |
| আবেদন | ২ – ২৪ নভেম্বর ২০২৬ |
| ফি জমা | ২৯ – ৩০ নভেম্বর ২০২৬ |
| সিলেবাস | ২০১৩-১৪ শিক্ষাবর্ষের সিলেবাস ও রেগুলেশন |
| ওয়েবসাইট | ems.nu.ac.bd |
অনার্স ৪র্থ বর্ষ ফরম পূরণ সংশোধিত বিজ্ঞপ্তি ২০২৬ (ছবি)
নিচে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংশোধিত বিজ্ঞপ্তির তিনটি পৃষ্ঠা দেওয়া হলো।



আবেদন ও ফি জমার সময়সূচি
| কাজ | সময় |
|---|---|
| অনলাইনে আবেদন ফরম পূরণ ও ডাউনলোড | ২ নভেম্বর – ২৪ নভেম্বর ২০২৬ |
| কলেজ কর্তৃক আবেদন নিশ্চয়ন | ২৫ নভেম্বর – ২৮ নভেম্বর ২০২৬ |
| পে-স্লিপ সংগ্রহ ও সোনালী সেবায় ফি জমা | ২৯ নভেম্বর (সকাল ১০টা) – ৩০ নভেম্বর ২০২৬ (বিকেল ৪টা) |
অনার্স ৪র্থ বর্ষ ফরম পূরণের ফি (সংশোধিত)
| ক্রমিক | ফির বিবরণ | টাকা |
|---|---|---|
| ১ | তত্ত্বীয় পরীক্ষা ফি (প্রতি পূর্ণ পত্র) | ৩০০ |
| ২ | তত্ত্বীয় পরীক্ষা ফি (প্রতি অর্ধ পত্র) | ২৫০ |
| ৩ | ব্যবহারিক পরীক্ষা ফি (প্রতি পত্র/কোর্স) | ৩০০ |
| ৪ | মৌখিক পরীক্ষা ফি (প্রতি পরীক্ষার্থী) | ৩২৫ |
| ৫ | ইনকোর্স পরীক্ষা ফি (বিশ্ববিদ্যালয় ১৫০ + কলেজ ৩০০) | ৪৫০ |
| ৬ | মনোবিজ্ঞান ও সংগীতের ব্যবহারিক রিসার্চ/প্রজেক্ট ফি (বিশ্ববিদ্যালয় ২০০ + কলেজের বিভাগ ১,১০০) | ১,৩০০ |
| ৭ | অনিয়মিত ও মানোন্নয়ন ফি | ৬০০ |
| ৮ | সাময়িক সনদ ৫০০ + একাডেমিক ট্রান্সক্রিপ্ট ৫০০ (অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থী যারা আগে ফরম পূরণে এটি দিয়েছেন তাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়) | ১,০০০ |
| ৯ | তত্ত্বীয় কেন্দ্র ফি (কলেজ ১৫০ + কেন্দ্র ৩০০) | ৪৫০ |
| ১০ | ব্যবহারিক কেন্দ্র ফি (প্রতি কোর্স, কলেজ ফান্ডে) | ১৭৫ |
| ১১ | সমাজকর্ম এবং ভূগোল ও পরিবেশ বিজ্ঞানের মাঠকর্ম ফি (বিশ্ববিদ্যালয় ২০০ + কলেজের বিভাগ ১,১০০) | ১,৩০০ |
বিশেষ অন্তর্ভুক্তি ফি: ২০১৫-১৬, ২০১৬-১৭ ও ২০১৭-১৮ শিক্ষাবর্ষের পরীক্ষার্থীরা বিশেষ বিবেচনায় পরীক্ষায় অংশ নিতে ৫,০০০ টাকা বিশেষ অন্তর্ভুক্তি ফি এবং অন্যান্য ফি দিয়ে আবেদন ফরম পূরণ করতে পারবেন।
কারা ফরম পূরণ করতে পারবেন
- নিয়মিত: ২০২১-২০২২ শিক্ষাবর্ষের যেসব শিক্ষার্থী ২০২৪ সালের অনার্স ৩য় বর্ষ পরীক্ষায় অংশ নিয়ে Promoted হয়েছেন।
- অনিয়মিত: ২০১৮-১৯, ২০১৯-২০ ও ২০২০-২১ শিক্ষাবর্ষের যেসব শিক্ষার্থী ৪র্থ বর্ষে এক বা একাধিক কোর্সে F পেয়েছেন বা অনুপস্থিত ছিলেন, তারা রেজিস্ট্রেশনের মেয়াদ থাকা সাপেক্ষে ওই কোর্সে।
- মানোন্নয়ন: ২০২৪ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষায় C+, C ও D গ্রেড পাওয়া শিক্ষার্থীরা CGPA উন্নয়নের জন্য সর্বোচ্চ ২টি পত্রে।
- বিশেষ বিবেচনা: ২০১৫-১৬, ২০১৬-১৭ ও ২০১৭-১৮ শিক্ষাবর্ষের পরীক্ষার্থীরা ৫,০০০ টাকা বিশেষ অন্তর্ভুক্তি ফি ও অন্যান্য ফি দিয়ে।
অনলাইনে ফরম পূরণের নিয়ম (ধাপে ধাপে)
- নিজে অথবা কলেজের মাধ্যমে ems.nu.ac.bd/student-login ওয়েবসাইটে ঢুকুন।
- রেজিস্ট্রেশন নম্বর দিয়ে লগইন করে নির্দেশনা অনুযায়ী আবেদন ফরম পূরণ করুন।
- বিষয় কোড ও ফি ভালো করে মিলিয়ে নিন। বিষয় কোড ভুল হলে বিশ্ববিদ্যালয় দায়ী থাকবে না।
- আবেদন শেষ হলে অনলাইন থেকে ফরমটি প্রিন্ট করুন; এতে বিষয় কোড ও ফির পরিমাণ থাকবে।
- সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি নিন। ১ কপি ফরমের নির্ধারিত জায়গায় আঠা দিয়ে লাগান, আরেক কপি বিভাগে জমা দিন।
- ফিসহ প্রিন্ট করা ফরম নিজের কলেজের বিভাগে জমা দিন।
- ফরমে ভুল হলে কলেজের মাধ্যমে ফরম Cancel করে আবার ডাউনলোড করুন।
কলেজের করণীয়
- সম্ভাব্য পরীক্ষার্থীর তালিকার (Probable List) সঙ্গে মিলিয়ে College Login থেকে আবেদন নিশ্চয়ন করা; বিভাগীয় প্রধান ও অধ্যক্ষ স্বাক্ষর করবেন।
- ইনকোর্স নম্বর অনলাইনে এন্ট্রি না থাকলে আবেদন গ্রহণ হবে না।
- নিশ্চয়নের পর অনলাইনে বিবরণী প্রিন্ট এবং কলেজ থেকে প্রবেশপত্র ইস্যু।
- মাঠকর্ম, মৌখিক ও ব্যবহারিক নম্বরে ভুল হলে সঙ্গে সঙ্গে অনার্স ৪র্থ বর্ষ শাখায় লিখিতভাবে জানাতে হবে।
- পরীক্ষার্থীদের এন্ট্রিকৃত ফরম, হিসাব বিবরণী ও ইনকোর্স নম্বরের কপি ফল প্রকাশের পর ৩ মাস সংরক্ষণ।
ফি জমার পদ্ধতি (সোনালী সেবা)
- কলেজ EMS ওয়েবসাইটে লগইন করে Pay Slip ডাউনলোড করবে।
- পে-স্লিপে উল্লেখিত হিসাব নম্বর ও টাকার পরিমাণ সোনালী ব্যাংকের যেকোনো শাখায় সোনালী সেবার মাধ্যমে জমা দিয়ে রশিদ নিতে হবে।
- পে-স্লিপের লিংক চালু থাকবে ২৯ নভেম্বর সকাল ১০টা থেকে ৩০ নভেম্বর ২০২৬ বিকেল ৪টা পর্যন্ত।
- কেন্দ্র ফি ৪৫০ টাকার মধ্যে ১৫০ টাকা কলেজের, ৩০০ টাকা কেন্দ্রের; তা পরীক্ষার অন্তত ৩ দিন আগে কেন্দ্রে জমা দিতে হবে।
- জাতীয় বিশ্ববিদ্যালয় সরাসরি কোনো পরীক্ষার্থীর কাছ থেকে ফি নেয় না; অনলাইনে ফরম পূরণ করে অবশ্যই কলেজকে জানাতে হবে।
পরীক্ষা সংক্রান্ত অন্যান্য তথ্য
- পরীক্ষা হবে ২০১৩-১৪ শিক্ষাবর্ষের সিলেবাস ও রেগুলেশন অনুযায়ী।
- পরীক্ষার হলে মূল রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র দেখাতে হবে।
- ফরম পূরণকারীদের কলেজ ও বিষয়ভিত্তিক তালিকা প্রবেশপত্র ইস্যুর আগে ওয়েবসাইটে প্রকাশ হবে; কোনো ভুল থাকলে তখনই সংশোধন করতে হবে।
- পরীক্ষার সময়সূচি পরে প্রকাশ হবে। প্রকাশ হলে অনার্স ৪র্থ বর্ষ রুটিন পোস্টে আপডেট করা হবে।
- EMS সফটওয়্যারে সমস্যা হলে বিজ্ঞপ্তির ০৭ নম্বর অনুচ্ছেদে দেওয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করুন; সোনালী সেবা সংক্রান্ত সমস্যায় ৮(ঙ) অনুচ্ছেদ দেখুন।
সাধারণ প্রশ্ন (FAQ)
২০২৫ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার ফরম পূরণ ২ নভেম্বর ২০২৬ থেকে শুরু, অনলাইনে আবেদন চলবে ২৪ নভেম্বর পর্যন্ত।
ফি তালিকা থেকে আলাদা ব্যবহারিক কেন্দ্র ফির লাইন বাদ গেছে, গ্রেড উন্নয়ন ফির নাম এখন অনিয়মিত ও মানোন্নয়ন ফি (৬০০ টাকা), আর ২০১৫-১৮ শিক্ষাবর্ষের পরীক্ষার্থীদের ৫,০০০ টাকা বিশেষ অন্তর্ভুক্তি ফির সঙ্গে অন্যান্য ফিও দিতে হবে। তারিখ বদলায়নি।
পে-স্লিপ সংগ্রহ ও সোনালী সেবায় ফি জমা ২৯ নভেম্বর সকাল ১০টা থেকে ৩০ নভেম্বর ২০২৬ বিকেল ৪টা পর্যন্ত।
ems.nu.ac.bd/student-login ওয়েবসাইটে রেজিস্ট্রেশন নম্বর দিয়ে।
২০২১-২২ শিক্ষাবর্ষের যারা ২০২৪ সালের অনার্স ৩য় বর্ষ পরীক্ষায় Promoted হয়েছেন।
প্রতি পূর্ণ পত্র ৩০০ টাকা এবং অর্ধ পত্র ২৫০ টাকা।
২০১৫-১৬, ২০১৬-১৭ ও ২০১৭-১৮ শিক্ষাবর্ষের পরীক্ষার্থীরা বিশেষ বিবেচনায় ৫,০০০ টাকা বিশেষ অন্তর্ভুক্তি ফি এবং অন্যান্য ফি দিয়ে পারবেন।
আরও দেখুন
সূত্র ও আপডেট লগ
সূত্র: জাতীয় বিশ্ববিদ্যালয়, পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরের সংশোধিত বিজ্ঞপ্তি, স্মারক নং-১৮(০৫)জাতীঃবিঃ/পনি/অনার্স পার্ট-৪/২০১৪/২০২৪/২০২৬/৫৬০৩, তারিখ ০৩/১১/২০২৬।
৪ নভেম্বর ২০২৬: সংশোধিত বিজ্ঞপ্তি অনুযায়ী ফি তালিকা (১১টি খাত), “অনিয়মিত ও মানোন্নয়ন ফি” এবং ২০১৫-১৮ শিক্ষাবর্ষের বিশেষ অন্তর্ভুক্তির শর্ত হালনাগাদ; বিজ্ঞপ্তির ছবি বদলে সংশোধিত বিজ্ঞপ্তির ছবি দেওয়া হয়েছে।
৩ নভেম্বর ২০২৬: ১ নভেম্বরের বিজ্ঞপ্তি (স্মারক ৫৬০২) অনুযায়ী পোস্ট নতুন করে লেখা হয়।
